কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা এলাকায় ৫১০০ পিস নকল ইয়াবা; ১ কেজি গাঁজা; সেবন ও পরিমাপের সরঞ্জামাদীসহ
২ জন মাদক কারবারিকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
রবিবার ( ০১/১১/২০২৬) খ্রি. সকাল আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভাস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন তালতলী গ্রামের আসামী আব্দুর রহিমের গাড়ির গ্যারেজে অভিযান পরিচালনা করে। এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ী ১।মোঃ রাশেদ (৩৩), পিতা- মোঃ মতিন ফরাজী, মাতা- সাজেদা বেগম , স্থায়ী : (গোলাপেরচর, ফরাজী বাড়ী, ৩নং ওয়ার্ড, দাউদকান্দি উত্তর ইউপি) , উপজেলা/থানা- দাউদকান্দি, জেলা -কুমিল্লা, ২। মোঃ আব্দুর রহিম (৩৭), পিতা- মোঃ আবুল কালাম , স্থায়ী : (সাং ঢাকার গাঁও মোল্লা বাড়ী) , উপজেলা/থানা- দাউদকান্দি, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ৫১০০ পিস নকল ইয়াবা; ০১ কেজি গাঁজা; ইয়াবা খাওয়ার সরঞ্জাম; ইয়াবা ও গাঁজা মাপার মেশিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.