দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১১৫ পিস ফেন্সিডিল ও ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ বিভিন্ন অপরাধের অভিযুক্ত আসামি গ্রেফতার।
কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১১৫ (একশত পনের) বোতল ESkuf সিরাপ ও প্রাইভেট কার জব্দ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ০১ (এক) জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১(এক) জন , ধর্ষন মামলার আসামী ০১(এক), ডাকাতি মামলার আসামী ০১(এক) জন, পরোয়ানাভূক্ত আসামী ০১(এক)জন সহ সর্বমোট-০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ এর নের্তৃত্বে ও দিক-নির্দেশনায় গত ২৪ ঘন্টায় এবং সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে ১১৫ পিস ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ করে। এসআই(নিঃ)/ বিভাস কুমার সাহা, এএসআই(নিঃ)/ইসমাইল, এসআই(নিঃ)/আজিজুল ইসলাম, এসআই(নিঃ)/ অধীর চৌধুকমল কৃষ্ন, এএসআই(নিঃ)/ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ দাউদকান্দি মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১.মোঃ হারুন@শরীফ মিয়া(৩৮), পিতা- আলী আশ্রাফ, মাতা- সুরাইয়া বেগম, সাং- বিডি পাঁচপুকুরিয়া, পাহাড়পুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমান সাং- শহিদনগর, জামাল সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া, সুন্দলপুর ইউপি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২. চন্দন কুমার সাহা(৪৭), পিতা- রাধা রমন সাহা, মাতা- লক্ষী রানী সাহা, সাং- লক্ষীপুর, সাহা বাড়ী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। ধর্ষন মামলার আসামী ৩. মিজানুর রহমান সরকার(৫২), পিতা- মৃত আয়াত আলী সরকার, সাং- স্বপাড়া, গোলাম মোস্তফার বাড়ী, মারুকা ইউপি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা,ডাকাতি মামলার আসামী ৪. মোঃ মেহেদী হাসান(১৯), পিতা- আব্দুল্লাহ, মাতা- নাজমা বেগম, সাং- কাঠালকান্দি, চাতলপার, থানা- নাছির নগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া, বর্তমান সাং- সবজিকান্দি, হাকিম মাষ্টারের বাড়ী, থানা-দাউদকান্দি, জেলা- কুমিল্লা,। পরোয়ানাভূক্ত আসামী ৫.রুহুল আমিন, পিতা- মৃত আঃ মতিন প্রধান, সাং- ঢাকারগাও, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাদের গ্রেফতার করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) জানা আসামীদেরকে ভিন্ন ভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.