কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ( যার হাত ধরে কুষ্টিয়া জেলা তাঁতী দল ঐক্যবদ্ধ) রবিউল ইসলাম খান, ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে, জাতীয়তাবাদী তাঁতী দলের পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হ্জী মজিবুর রহমান স্বাক্ষরিত এক ( ২১ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে রবিউল ইসলাম খান বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাকে খুলনা বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য করায়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়কসহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে খুলনা বিভাগে আমাকে যে দায়িত্ব, দল দিয়েছে তা সঠিক ভাবে পালন করবো ইনশাআল্লাহ। আগামী দিন হবে জাতীয়তাবাদী শক্তির বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.