কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি আমজাদ খানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা তাঁতী দলের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমজাদ খান বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক রবিউল ইসলাম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তাঁতী দলের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকার, জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, জেলা তাঁতী দলের সহ-দপ্তর সম্পাদক ও পিয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মহাবুল সরদার, জেলা তাঁতী দলের তথ্য ও গবেষণা সম্পাদক মারিফুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক সরোয়ার পারভেজ মিল্টন, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক জিনারুল ইসলামসহ উপজেলা তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে আমজাদ খানের দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.