ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিরোধী
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে আসামিদেরকে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.