মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে চারজন নিহত ও গুরুত্ব আহত ২০ জন বলে জানা যায়। শনিবার (১৯ সেপ্টেম্বর /০২৬) খ্রীঃ দুপুরে মেঘনা সেতুর দক্ষিণে মহাসড়কে যাত্রী বাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে নিউ বলেশ্বর নামে যাত্রী বাহী পরিবহন ঢাকা থেকে কুমিল্লা গামী অভিমুখী যাওয়ার সময় বিপরীত দিক থেকে কালো রংগের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাস্যমতে জানা যায় প্রাইভেট কারটি মায়ামি রেষ্টুরেন্ট হতে সম্ভব দুপুরের খাবার খেয়ে মহাসড়কের উল্টো পথে যাওয়ার সময় মহান সড়কের মনিংসান রেষ্টুরেন্ট সামনে ঢাকা অভিমুখে যাত্রা পথে মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট ত্রিমূখি রাস্তায় মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে এতে করে প্রাইভেটকারটি সম্পূর্ণভাবে দুমরে মুচড়ে যায় ঐ গাড়িতে থাকা চালকসহ চারজন নিহত হয়।প্রাইভেটকারটি ঢাকা মেট্রো গ ৩৭- ৮৩৩৯ এটজিও এক্স করোলা কালো রঙ্গের গাড়িটি হামদাদ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অপরদিকে ঢাকা থেকে কুমিল্লা গামী নিউ বালেশ্বর যাত্রী বাহী পরিবহনটি মেঘনা সেতু অতিক্রম করে দূরত্ব গতিতে চলাচল করার সময় প্রাইভেটকারটিকে রক্ষা করতে গিয়ে মহাসড়কের উপর উল্টে যায় এতে করে যাত্রী বাহী বাসের ভিতর থাকা চালক ও সহযোগী হেলপার গুরুতর মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানা যায়। পাশাপাশি ২০ জনের মত গুরুত্ব আহত হয়েছে বাস যাত্রীরা। আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে হামদাদ বিশ্ববিদ্যালয়ে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায় কিছু আহত লোকের অবস্থা চরম গুরুত্ব দেখায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় । প্রাইভেটকারের নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।আহত যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যায় বলে খবর পাওয়া যায়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসে উদ্ধার করতে। পরবর্তীতে ভবের চর হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে আসে।দূর্ঘটনার পর মহাসড়কে কুমিল্লা লেনে যানজট সৃষ্টি হয় এতে ভোগান্তি পোহাতে হয় পরিবহনের যাত্রীদের।দমকলকর্মীরা ও হাইওয়ে পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় আহতদের উদ্ধার এবং যানজট নিরসনে কাজ করে। হাইওয়ে পুলিশ যাত্রী বাহী বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যায় পর মহাসড়কে যান চলাচল সাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.