সুনামগঞ্জের জামালগঞ্জে (২৬ ডিসেম্বর) ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলার আহ্বায়ক মুহাম্মদ আলী হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক এম সালমান আহমদ সুজন। তিনি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমিক আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেন এবং সংগঠনকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেশনের জন্য জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ আলী হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ আব্দুস সোবহান মনোনীত হন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণ, ন্যায়বিচার এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.