দেশের গণ্ডি পেরিয়ে সুদূর চীনেও মানবতার সেবায় অবদান রেখে চলেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম। রক্তদানের মাধ্যমে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ১৪তম বারের মতো রক্তদান সম্পন্ন করেছেন।
জানা যায়, এ পর্যন্ত রাজু ইসলাম মোট ১৪ বার রক্ত ও প্লাটিলেট দান করেছেন। এর মধ্যে একবার প্লাটিলেট দান এবং চীনে অবস্থানকালীন দুইবার রক্তদান করেছেন তিনি। দেশের বাইরে অবস্থান করেও মানুষের প্রয়োজনে রক্তদানের এই ধারাবাহিকতা তাঁর মানবিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।
এদিকে রাজু ইসলামের এমন মানবিক উদ্যোগের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)-এর সাধারণ সম্পাদক মো. নুর নবী নাছিম।
তিনি বলেন, “আমরা সবাই চেষ্টা করব নিজেকে সুস্থ রেখে এবং নিয়ম মেনে রক্তদান করতে। আমাদের এই রক্তদানের মাধ্যমে শুধু একজন মানুষ নয়, বরং একটি পুরো পরিবারের মুখে হাসি ফোটে। একই সঙ্গে একটি জীবন বাঁচাতেও সহযোগিতা করা সম্ভব হয়।”
তিনি আরও বলেন, দেশের বাইরে থেকেও রাজু ইসলাম মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন, যা প্রশংসনীয়। BSSKP পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ভবিষ্যতেও এভাবে দেশ ও সমাজের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।
মানবতার সেবায় রক্তদানের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা BSSKP পরিবারের।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.