চট্টগ্রাম জেলার স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি(NIT)২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের এক বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম নগরীর মুরাদপুরে অবস্হিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)ক্যাম্পাস বিদায় অনুষ্ঠান কে কেন্দ্র করে সকল বিভাগের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষািকাদের উপস্থিতিতে ছিল সরব। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা একে অন্য কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)অধ্যক্ষ আহসান হাবীব বিদায়ী ছাত্র-ছাত্রীদের পেশাগত জীবনে সততা ও নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।তিনি তাদের কঠোর পরিশ্রম এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে উৎসাহিত করেন।অধ্যক্ষ বলেন, "আপনারা NIT-এর গর্ব।বিশ্বের যেখানেই থাকুন না কেন, এই প্রতিষ্ঠানের আদর্শকে বাঁচিয়ে রাখবেন।"
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.