বুধবার (১৮ নভেম্বর), চকরিয়া পৌরসভাস্থ চিংড়ি চত্বর এলাকায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে চকরিয়া আল-হেরা মাদ্রাসা। সকাল ৯ ঘটিকার সময় প্রতিষ্ঠানটির উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান। এ সময় বক্তারা ধর্মীয় শিক্ষার প্রসারতা, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এই মাদ্রাসা এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হলে তারা একদিন জাতীয় পর্যােয়ে গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে বলে বক্তারা এই আশাবাদ ব্যক্ত করেন। চকরিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় আল-হেরা মাদ্রাসার যাত্রা শুরু হওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে নতুন আশার আলো সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.