শনিবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া চন্দ্র জ্যোতি বৌদ্ধ বিহারে সভাপতি শাসন বন্ধু ভদন্ত দয়ানন্দ মহাথেরোর সভাপতিত্বে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত কঠিন চীবরদান উৎসবে অন্যান্যের মধ্যে ভদন্ত প্রজ্ঞারত্ন বিদর্শন মহাথেরো, ভদন্ত কে. শ্রী জ্যোতিদেন মহাথেরো, প্রজ্ঞা মহাথেরো, ভদন্ত আর্য্য থেরো, বিনয়শীল নিরব সাধক মহাথেরোসহ স্থানীয় বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা ও বিভিন্ন শ্রেণি-পেশার বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বুদ্ধপূজা,সংঘদান,পঞ্চশীল গ্রহণ,ধর্মীয় দেশনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় দায়ক-দায়িকারা বৌদ্ধ ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কঠিন চীবর (বিশেষ ধর্মীয় পোশাক) দান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.