মঙ্গলবার কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের একাধিক মামলার পলাতক আসামি হিসেবে অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, চুরি, মানিলন্ডারিংসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তৌহিদকে আটকের পর অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে চকরিয়া থানা পুলিশ।
তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে এলাকায় ডাকাতি, চুরির মতো অপরাধ কমে আসবে। তবে তার বিপুল সম্পদের উৎস নিয়েও নানা প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তৌহিদের আটকের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.