কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আকস্মিক আক্রমণে ছৈয়দ ফকির (পরিচয়) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ ফকির চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গয়ারবিল, চিতামারা এলাকার বাসিন্দা। তিনি মৃত আকবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাজার করে বাড়ি ফিরছিলেন ছৈয়দ ফকির। পথে উত্তর হারবাংয়ের চিতারবিল এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর সামনে একটি বন্য হাতি চলে আসে। এ সময় হাতিটি আকস্মিকভাবে তাঁর ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্য হাতির এমন আকস্মিক আক্রমণে একজনের প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.