মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ,,বালুয়াকান্দি ইউনিয়ন এর আলোচিত চাদাঁবাজী ও সন্ত্রাসী কান্ডে, সাবেক ছাত্রলীগ নেতা,বর্তমানে ছাত্রদল নেতা এবং গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি খন্দকার জালাল রিমুর আপন শ্যালক ইভান খান কে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।
ইভান খান বালুয়াকান্দি ইউনিয়ন এর বালুয়াকান্দি গ্রামের দীপু খানের ছেলে বলে জানা যায় । তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এর পাশাপাশি তিনি গজারিয়া উপজেলা , যুবদলের সভাপতি খন্দকার জালাল রিমুর আপন শ্যালক বলে জানা যায়।
গত শনিবার ( ৭-১১-২০২৬) খ্রীঃ নভেম্বর উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এর আড়ালিয়া গ্রামের পাশে মেঘনা নদীতে চাঁদাবাজি কে কেন্দ্র করে ইভান খানের নাম আলোচনায় আসে। ঐ সময় তিনি বালুয়াকান্দি ইউনিয়ন এর আরেক যুবদল নেতা মোতালেব বেপারী সহ আরো দলবল নিয়ে আড়ালিয়া গ্রামের নদীতে চাঁদাবাজি করতে যান এরপর স্থানীয় জনগনের তোপের মুখে পালিয়ে আসতে বাধ্য হয়। এ ঘটনার পর থেকে পুলিশ তাকে খুঁজছিলো এবং গতকাল রবিবার (১৫ নভেম্বর) রাতে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ ।
একটি রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন। আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.