কুষ্টিয়া ভেড়ামারায় রবিবার বিকালে শিল্পকলা একাডেমির হলরুমে জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তানভির তুহিনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী তাঁতী দলের ভেড়ামারা উপজেলা কমিটি গঠন হয়েছে।
ভেড়ামারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছেলে বিএনপি নেতা খন্দকার মোস্তাফিজুর রহমান শিশির এর সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য সচিব মীর আয়ুব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম খান, আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য আফিরুল বিশ্বাস, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, মিরপুর উপজেলা তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতা কর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.