মোঃ ইউসুফ খাঁন
কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির যাদের লটারিতে নাম উঠে
নাই তাদের একটা দল দলবদ্ধ হয়ে ঐ লাটারি অবাঞ্ছিত দুর্নীতি অনিয়ম কৌশল অবলম্বনের কথা উল্লেখ করে পুনরায় লটারির মাধ্যমে নিয়োগ দানে,গত ৩ আগস্ট ২০২৫ ইং তারিখে মানববন্ধন করে। সেই সূত্রে ধরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন।
একটা কুচক্রী মহল, প্রকাশ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও উক্ত লটারির মাধ্যমে উত্তীর্ণ খাদ্যবান্ধব ডিলের নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন।
কুড়িগ্রাম রাজারহাট উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগ কর্মসূচি লাটারীর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে সঠিকভাবে যাচাই বাছাই করে,গত ৩১ শে জুলাই ২০২৫ ইং তারিখে,ডিলার আবেদন কারীরা সহ সাধারণ জনগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের
কর্মকর্তারা উপস্থিতিতে এবং রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ আল ইমরান সভাপতিত্বে, লটারির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিলার নিয়োগ লটারি অনুষ্ঠান উন্মুক্ত ডিলার নিয়োগের কর্মসূচি মধ্য দিয়ে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। এবং প্রতিবাদ মানববন্ধন,ও লটারির বিজয়ী ঘোষণা অনুযায়ী বাস্তবায়নের জন্য স্মারকলিপি জমা।
উক্ত প্রতিবাদ ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগের প্রক্রিয়া বাস্তবায়ন মানববন্ধনে উপস্থিত ছিলেন, রবিউল আলম বকসী,আব্দুর রাজ্জাক,রোকন মিয়া, রমজান আলী, মহুবর রহমান, মাহাবুবুর রহমান,নুর আলম সিদ্দিক,আসাদুজ্জামান টিপু,
শহিদুল ইসলাম,এছাড়াও লটারি বিজয়ী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.