প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৬:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ৩:০৫ পি.এম
কবিতা: বহুদিন
নিশাত তাবাসসুম
নতুন আমিতে অবাক তুমি?
আগের আমি তো মূল্যহীন ,
যেই আমি টাকে খুঁজছো আজ
তাকে হারিয়ে ফেলেছো বহুদিন।
থাকবো তবু তোমার বুকে,
ক্ষুণ্ন করে দেশ,
আমার আমি সবটা তোমার
তোমার কাঁধেই শেষ।
মেঘের দেশে আরজি পাঠাই
বৃষ্টি আসুক ধেয়ে,
কান্না আমি লুকিয়ে নেবো
তোমায় দেওয়ার চেয়ে।
এখন নিজেকে মিথ্যে বলি,
অন্য শহর-ঘরে।
নইলে মনটা তোমায় নিয়ে
শুধুই চিন্তা করে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.