কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সকল কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে একদিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলা, ইংরেজি, গণিতসহ প্রাথমিক স্তরের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আধুনিক ও কার্যকর পাঠদানের কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছে পাঠদানকে আরও সহজ, উপযোগী ও ফলপ্রসূ করে তোলা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কুমিল্লা জোনের প্রশিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু বটু কৃষ্ণ বসু। কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের সঞ্চালনায় বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী, রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হলে তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে আরও বেশি প্রশিক্ষণের আয়োজন করার জন্য তারা অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.