বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচিত (বৃহত্তর কুষ্টিয়ার) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এমপি কে ভেড়ামারা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা প্রদান করা হয়।লালন শাহ সেতু থেকে বিকেল ৪ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি যোগে তার নিজ মাতৃভূমি নওদাপাড়াস্হ ২ নং ব্রীজ বটতলায় এসে আপামর সর্বশ্রেণীর মানুষ তাকে সংবর্ধনা প্রদান করেন।প্রধান অতিথি এমপি ফরিদা ইয়াসমিন বলেন, উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকারে একটি পরিচ্ছন্নদ দল গঠন করতে চাই। নারীর ক্ষমতায়নে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করতে হবে এবং চাঁদাবাজ নিয়ে জিরো টলারেন্স। এলাকার উন্নয়নে এবং যুব সমাজের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।তিনি আরো বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন। তিনি এলাকার যেকোনো সমস্যা সরাসরি জানাতে জনগণের প্রতি আহ্বান জানান এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুসহ স্হানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি পরিচালনা করেন বিএনপি নেতা মনিরুল ইসলাম খান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.