-- ডাঃ কামরুল ইসলাম মনা
আপনি কি আপনার সৌন্দর্য ধরে রাখতে চান? মেদ কমাতে চান? স্লিম হতে চান? নিরোগ হতে চান? এক সপ্তাহে ৩/৪ কিলো ওজন কমাতে চান? আপনি কি Health, Fitness, & Beauty চান?
যে শরীরটাকে ভর করেই আমরা বেঁচে থাকি। আবার সেই শরীরের প্রতিই আমরা সবচেয়ে বেশী অবিচার করি। শরীর ঠিক না থাকলে পৃথিবীর সব উপকরণ যেমন কাজে লাগেনা। শারীরিক সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু ততদিন পর্যন্ত আমরা এই কথার মর্ম উপলব্ধি করিনা। যতদিন নিজে অসুস্থ না হই। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী প্রাকৃতিক রীতিনীতি লংঘন করে না। সে কারণে তাদের ডাক্তারের কাছে যাওয়ার ও প্রয়োজন হয় না।

আপনার সারাজীবনের কষ্টার্জিত অর্থ চিকিৎসার পেছনে ব্যয় করে নিঃস্ব অবস্থায় চিরবিদায় না চাইলে লাইফস্টাইল, খাদ্যাভাস পরিবর্তন করুন এবং যোগ করুন। খাদ্যাভাস, লাইফ স্টাইল ও প্রাণায়াম যোগের মাধ্যমে আপনি ও আপনার পারিবার সারা জীবন ওষুধ ছাড়াই সম্পূর্ণ সুস্থ ভাবে জীবন যাপন করতে নিয়মিত প্রাণায়াম যোগ করুন।
তাহলে নিয়মিত প্রাণায়াম যোগ, লাইফ স্টাইল পরিবর্তন, খাদ্যভাস পরিবর্তন করুন। চির সবুজ থাকুন।
যৌবনের দিনগুলিকে আমরা বেশিরভাগ মানুষই দাম দিই না। কী ভাবে যে এই সময়টা কেটে যায়, বোঝা দায়। তবে এই বয়সে সঙ্গী করা কয়েকটি খারাপ অভ্যাস আপনার জীবনকে করে দিতে পারে সমস্যার কেন্দ্রবিন্দু। চিকিৎসাবিজ্ঞান বলছে, রোজকার জীবনযাত্রার সমস্যা, খাদ্যাভ্যাস দ্রুত আমাদের বুড়িয়ে দিচ্ছে। এরফলে নানা ধরনের রোগ তো হচ্ছেই পাশাপাশি দেখা দিচ্ছে ত্বকের সমস্যা।
বিশেষজ্ঞরা বলেন, আমাদের চারপাশের পৃথিবী অনেকটাই বদলে গিয়েছে। এখন আমরা দ্রুত জীবন কাটাচ্ছি। সারাক্ষণ আমরা ব্যস্ত। সকাল থেকে শুরু হচ্ছে ব্যস্ততা। তারপর রাত পেরিয়ে সন্ধা নামলেও চলছে সমস্যা। এই হল আমাদের জীবন। এই সারাদিন পেরিয়ে যখন শুতে যাচ্ছি, তখনও পাচ্ছে না ঘুম। এরপর আবার রয়েছে খারাপ খাদ্যাভ্যাস। আমরা বেশিরভাগ মানুষই এখন ঠিকভাবে খাবার খাই না। বাইরের দোকানের ফ্রায়েড ফুড হয়ে উঠেছে আমাদের প্রধান খাবার। এই ধরনের খাবারও আমাদের জীবনে ফেলছে বিরূপ প্রভাব। আবার অপরদিকে আমরা নিজেদের যতই ব্যস্ত বলি না কেন, শারীরিক পরিশ্রম কিন্তু একেবারেই নেই। বহু মানুষ বাড়ি থেকে দুই পা হেঁটে বাজারে যান না। এই ধরনের অভ্যাস আমাদের শরীরকে করে দিচ্ছে খারাপ। আর এই সকল খারাপ বিষয়গুলি একত্রে নিয়েই আমাদের বয়স দ্রুত বেড়ে যাচ্ছে। ত্বকে দেখা দিচ্ছে বলিরেখা! তাই সাবধান হওয়া ছাড়া উপায় নেই। তবে এই উপায়গুলি একবার মেনে চলুন। বয়স থাকবে আপনার হাতের মুঠোয়।
পরিমিত জল পান করুন -
আজকালকার জীবনে এত ব্যস্ততার মধ্যে আমরা জলপান (Drinking Water) করতেই ভুলে যাই। আবার অনেকে রয়েছেন যাঁরা জলপান করতেই চান না। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, শরীরে জলের ঘাটতি হলে দ্রুত দেখা দিতে পারে সমস্যা। সেক্ষেত্রে আপনার উচিত পর্যাপ্ত পরিমাণ জলপান করা। এই শীতেও কিন্তু আপনাকে জলপান করে যেতে হবে। মোটামুটি ২ লিটার জলপান করতেই হবে। এবার এখানে একটা বিষয় বলে রাখি, কার কতটা জলপান করা দরকার তা ঠিক হয় তিনি কী কাজ করেন দেখে। এই যেমন ধরুন, কেউ রোদে দাঁড়িয়ে কাজ করেন আবার কেউ এসিতে। এবার এসিতে থাকা মানুষের জলের চাহিদা বাইরে রোদে কাজ করা মানুষের তুলনায় হবে কম।
নিয়মিত প্রাণায়াম যোগ করুন -
শরীরকে সুস্থ রাখার কাজে এক্সারসাইজের (Exercise) থেকে ভালো কোনও পথ নেই। এক্সারসাইজ আপনার শরীরকে এনে দিতে পারে যৌবনের ক্ষমতা। এছাড়া বয়স ধরে রাখতেও এক্সারসাইজের কোনও জুরি নেই।১০০ বছর বৃদ্ধ না হতে চাইলে যোগ করুন? তাই দিনে অন্ততপক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ / প্রাণায়াম যোগ করুন। এক্ষেত্রে কোন ধরনের এক্সারসাইজ করবেন, তা ঠিক করবেন একজন বিশেষজ্ঞ। নিজেরে থেকে করতে চাইলে দৌড়াতে পারেন, হাঁটতে পারেন, প্রাণায়াম যোগ করতে পারেন।
সুশিক্ষার পাশাপাশি আপনার সন্তান কে খেলার ছলে প্রাণায়াম যোগ শিক্ষা দিন। আপনার সন্তান নীরোগ জাতি উপহার দিবে।
সময়মত ঘুমান -
ঘুম (Sleep) শরীরের পক্ষে খুবই জরুরি। শরীরের সমস্ত গঠনক্রিয়া ঘুমের মধ্যে হয়। এই সময় শরীর নিজেকে সারিয়ে নেয়। তাই ঘুম হল মাস্ট। সেক্ষেত্রে দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম চাই। ঘুমের জন্য একটা নিরিবিলি ঘর বাছুন। দেখবেন, যাতে কোনও শব্দ যেন প্রবেশ না করে।
দুশ্চিন্তা দূর করুন-
দুশ্চিন্তা (Stress) দূর করতেই হবে। কারণ এই দুশ্চিন্তা ডেকে আনতে পারে নানা ধরনের সমস্যা। বিশেষত, আপনাকে বুড়িয়ে দিতে পারে এই দুশ্চিন্তা। সেক্ষেত্রে প্রথমেই আপনি দুশ্চিন্তা দূর করায় জোর দিন। দুশ্চিন্তা দূর করতে চাইলে আপনাকে অবশ্যই প্রাণায়াম করতে হবে।
খাবার আগে ভেবে চিন্তা করে খান-
খাবারের (Diet) মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করি। সেই শক্তি আমাদের বেঁচে থাকতে সাহায্য করে ও আমাদের সুস্থ রাখে। তবে বর্তমান সময়ের বেশকিছু খাবারদাবার আমাদের সমস্যার দিকে ঠেলে দিতে পারে। সেক্ষেত্রে খাবারের দিকে হতে হবে সচেতন। খান মওশুমি ফল, শাক, সবজি। এই ধরনের খাবার আপনাকে সুস্থ রাখতে পারে। এছাড়া পাতে থাকুক মাছ, ডিম, মাংসের মতো প্রোটিন। বেশি তেল, ঝাল, মশলা খাবেন না। যায় খান ভালো করে চিবিয়ে খান। এড়িয়ে চলুন বাইরের খাবার। আশা করি ভালো থাকবেন।
বাংলায় যোগের জগৎ এ ডাক্তার কামরুল ইসলাম মনার নাম অতি সুপরিচিত। তিনি নিরলসভাবে দেশের মানুষ কে যোগ ব্যায়ামে আসক্ত করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন।
দেশের মানুষ কে নীরোগ রাখতে তার এই প্রচেষ্টা। তিনি বলেন, বাংলার ঘরে ঘরে যোগের দাওয়াত পৌঁছে দিয়ে ঘরে ঘরে যোগ ব্যায়াম চলমান থাকবে এটাই আমার ইচ্ছে এবং অন্তরের অন্তস্তল থেকে প্রার্থনা।
তিনি আরো বলেন, আমাকে যোগী মা দিন! আমি নীরোগ জাতি উপহার দিবো।
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড নতুন আঙ্গিকে নতুন ব্যাচে ভর্তি শুরু করতে যাচ্ছে। আপনারা যোগ শিখুন চির সবুজ থাকুন।
শরীর ফিট তো আপনি হিট। আপনি কি ৭ দিনে ৩/৪ কিলো ওজন কমাতে চান? ওজন কমাতে, সুস্থ ও নীরোগ করতে ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড দিচ্ছে শতভাগ প্রতিশ্রুতি।
ডাঃ মনা বলেন, সন্তান আপনার! তাকে নীরোগ, মেধাবী, কর্মট,শক্তিশালী রাখার দায়িত্ব আমাদের।
ইয়োগা ( প্রাণায়াম-যোগ ব্যায়াম) করুণ নিজেকে ফিট রাখুন,,,,,নিজের ডাঃ নিজেই হয়ে উঠুন।
ঘরে বসে যোগ করুন নিরোগ থাকুন! পুরো পরিবার কে সুস্থ রাখুন।
আপনার স্নেহের সন্তান কে যোগ শিক্ষা দিন! নীরোগ রাখুন! যোগ করার ফলে শিশুদের হাড় ও পেশীর গড়ন ঠিকঠাক ও শক্তিশালী হয়। যোগ শরীরের অতিরিক্ত স্থূলতা কমাতে সাহায্য করে। ঘুমের সমস্যায় ভোগা শিশুদের জন্য যোগ অনেক বেশি কার্যকরী। শিশুদের মাঝে অতিরিক্ত উদ্যম থাকার ফলে তাদের মাঝে অস্থিরতা কাজ করে।
আপনার স্নেহের সন্তান কে আপনি কি মেধাবী, উদ্যমী, নিরোগ, স্লিম, সৎ এবং যোগ্য রুপে গড়ে তুলতে চান? তাহলে আপনার সন্তান কে যোগ শিক্ষা দিন।
যোগ ব্যায়াম একতার সবচেয়ে বড় শক্তি। যোগ শরীর ও মন কে সুস্থ রাখে তাই আসুন ঔষধ ছাড়াই রোগ ভাল করুন। সুস্থ থাকুন।
দেশের বুকে নিরোগ সুন্দর এক সমাজ দান করার প্রত্যয় নিয়ে ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর পদযাত্রা।

ভর্তি ও পরামর্শ এর জন্য যোগাযোগ করুন,,
ডাঃ কামরুল ইসলাম মনা
প্রাণায়াম ও অ্যাকিউপ্রেশার প্রশিক্ষণ কেন্দ্র
( ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড, ভেড়ামারা )
ভেড়ামারা, কুষ্টিয়া।
০১৭১২-২৭৬৭৫৩
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.