প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ১১:২৮ এ.এম
অন্তর জুড়ে তুমি
মহসিন আলম মুহিন
চোখ মেলিয়া পাইনা খুজে
চোখ বুঝিলে পাই,
তাইতো সখি আপন মনে
তোমারই গান গাই।।
তুমি আমার জীবন সাথী
তুমি সকল কাজে,
আশায় বাঁচি স্বপন দেখি
তোমার হিয়ার মাঝে।।
দিও তোমার নরম ছোঁয়া
দিও প্রেমের ধারা,
জনম জুড়ে থাকুক প্রিয়া
তোমার পরশ ভরা।।
চাঁদ তারায় তোমার শোভা
চাঁদে নেইকো আলো,
তোমার আলো চাঁদের প্রভা
গগন হাসে ভালো।।
মোর প্রিয়ার কাজল আঁখি
মোর কবিতা ছন্দ,
তোমায় ছাড়া পরাণ পাখি
লাগে আমার মন্দ।।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.