• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

হাদিসে বর্নিত স্বাস্থ্য রক্ষার চার নীতি

Zakir Hossain Mithun / ৬৭৫ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

হাদিসে বর্নিত স্বাস্থ্য রক্ষার চার নীতি

আমরা নিয়ম মেনে না চলার কারণে অনেক রোগে আক্রান্ত হয়ে পড়ি। ইসলামের স্বাস্থ্যনীতি আমাদের সবার মেনে চলা উচিৎ। না মানার কারণে আজ আমরা চরম ক্ষতির মধ্যে রয়েছি। আজ আমরা

হাদিসে বর্ণিত স্বাস্থ্য রক্ষার চার নীতি নিয়ে আলোচনা করবো-

হযরত জাবের রা. থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم : غطوا الإناء ، وأوكوا السقاء ، وأغلقوا الباب ، وأطفِؤوا السراج . رواه مسلم

‘তােমরা বরতন ঢেকে রাখবে, পানির কলসের মুখ বন্ধ করে রাখবে, দরজার অর্গল বন্ধ করে রাখবে এবং (ঘুমানাের পূর্বে) চেরাগ নিভিয়ে দেবে।” – মুসলিম শরীফ

এটা একটা সুদীর্ঘ হাদীস। আমরা এখানে কেবল হাদীসের প্রথম কিছু অংশ উদ্ধৃত করলাম। এতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য রক্ষা বিষয়ক চারটি নীতি বর্ণনা করেছেন। হাদীসের পরবর্তী অংশে তিনি এ চারটি নীতির বিভিন্ন কারণ ও দর্শন বর্ণনা করেছেন।

প্রথম নীতি: বাসন-পত্র ঢেকে রাখা। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তােমরা যদি বাসনপত্র ঢেকে রাখ তাহলে শয়তানের পক্ষে সেগুলি খােলার সুযােগ হবে না। তিনি বলেছেন, যদি বাসন পত্র ঢেকে রাখার জন্য আর কিছু না পাও তাহলে বাসনপত্রের মুখে অন্তত কোন লাকড়ি বা খড়ির টুকরাই রেখে দিও। কেননা খােলা পাত্রে যে কোন পােকামাকড় ইত্যাদি ক্ষতিকর জিনিস পতিত হওয়ার আশংকা থাকে।

দ্বিতীয় নীতি : কলস বা পানীয় পাত্রের মুখ বন্ধ রাখা। হুজুর সা. ইরশাদ করেছেন , তােমার যদি কলসের মুখ বন্ধ রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন কর তাহলে শয়তান কলসের মুখ খােলার (এবং পানি নষ্ট করার সুযােগ পাবে না।

তৃতীয় নীতি: ঘরের দরজা বন্ধ করে রাখা। এভাবে তােমরা শয়তানের ঘরের ভেতর প্রবেশ করার সুযােগ নষ্ট করতে পারবে। নতুবা শয়তান তােমাদের গাফলতির সুযােগে ঘরে প্রবেশ করে তােমাদের অনেক অনিষ্ট করে ফেলতে পারে।

চতুর্থ নীতি: বাতি নিভিয়ে দেওয়া। এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তােমরা যদি বাতি জ্বালিয়ে রেখেই ঘুমিয়ে পড়, তাহলে তােমাদের ঘুমন্ত অবস্থায় ইদুর বাতির আগুন থেকে ঘরে আগুন লাগিয়ে দিতে পারে।

চিন্তা করে দেখুন, এই চারটি নীতি মানব জীবনের জন্য কত জরুরী! আল্লাহ আমাদের সবাই কে সুন্নতি নববী অনুসরণ করে জীবন গড়ার তাওফিক দিন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD