• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

সেনবাগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Muntu Rahman / ২১৪ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন ও সেনবাগ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন ) সকালে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তুমুল প্রতিযোগিতায় বিজবাগ নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ট্রপি লাভ করে । সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানারআপ ট্রপি গ্রহণ করে। বিজবাগ নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফাতেমাতুর জান্নাত শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ সহিদুল আলম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদ আলম, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা হোসেন , উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ ওয়াজি উল্ল্যাহ, সেনবাগ উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হেসেন, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার নুরুল হুদা শাহজাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অজয় কুমার ও কানকিরহাট কলেজের প্রভাষক আবু নাঈম খান।

প্রতিযোগিতা শেষে অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলতে দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD