• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

সুবিচার চান ভুক্তভোগী ছান্নান মেম্বার

Muntu Rahman / ৪৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

সুবিচার চান ভুক্তভোগী ছান্নান মেম্বার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ছান্নানকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। সুবিচার পাবার আশায় দারে দারে ঘুরছেন এই ইউপি মেম্বার। হয়রানী মূলক মামলা থেকে আদালতের কাছে তিনি সুবিচার প্রত্যাশা করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দৌলতপুর থানার সামনে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, ২০১৬ সালের ১৫ জুন আমি নিজ বাড়ির সামনে আমার দোকানে কাজ করছিলাম, এসময় দোকান থেকে র‍্যাব আমাকে আটক করে। অস্ত্র আছে বলে আমার নামে অস্ত্র আইনে মামলা দেয়। আমার স্থানীয় সন্ত্রাসী সজীব ও মামুনের সাথে বিরোধ থাকার কারনে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে এই কাজটি
করেছিল। আমি এই মামলা থেকে মুক্তি চাই, আদালতের কাছে সুবিচার চাই।

সাংবাদিকেরা অনুসন্ধানে নামলে খোঁজ পাওয়া যায় মামলার সাক্ষী ও গ্রাম পুলিশ মানিককে। তিনি বলেন, সেই দিন আমি অস্ত্র দেখি নাই প্রশাসন(র‍্যাব) আমাকে কাগজে স্বাক্ষর করতে বলেছে তাই আমি স্বাক্ষর করেছি।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ছান্নান মেম্বার একজন সাধারণ মানুষ। সে ভালো ছেলে আমরা কোনো দিন তার কাছে অস্ত্র দেখি নাই, তার মতো ভালো ছেলে হয় না। আমরা চাই এই মামলা থেকে ছান্নান মুক্তি পাক।

অভিযুক্ত বরি মালিথার ছেলে সজীবের সাথে যোগাযোগ করলে, সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন লাইন কেটে দেন।

আরেক অভিযুক্ত যুবলীগ নেতা মামুনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এক মিনিট পরে কথা বলছি, তারপর আর কল রিসিভ করেননি, ব্যাকও করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD