• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

সুনামগঞ্জ-১ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এমপি রতন

Zakir Hossain Mithun / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

সুনামগঞ্জ-১ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এমপি রতন

নিজস্ব প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর,তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন টানা তিনবারের নৌকা প্রতীকে নির্বাচিত বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বুধবার (৬ ডিসেম্বর)রাত ১০টার দিকে তাঁর গ্রামের বাড়ি নওধার এর বাসসভবন প্রাঙ্গণে গ্রামবাসী,এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলোচনা সভার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।সভায় পাইকুরাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আরফান আলী,পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর মৎস্যজীবী লীগের সভাপতি রুহুল আমীন খান,
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শাহ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমেদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমেদ ,মাওলানা শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন প্রমুখ ।

এসময় এমপি রতন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন,আপনারা আমাকে রতন থেকে এমপি রতন বানিয়েছেন। দীর্ঘ ১৫ বছর হাওর বাসির সাথে ছিলাম। আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।আগামী ৫ বছরও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। তাই আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD