• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলের মোটর সাইকেলের সমর্থনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী সভা

Montu Rahman / ২৫৭ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার

আগামী ৫ই জুন চতুর্থ ধাপে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলের সমর্থনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির উদ্যোগে শহরের জেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল মেয়র মণির উদ্দিন মণির,জেলা যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল,জাতীয় পার্টির নেতা হারুণ আহমদ,জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেছেন,আগামী ৫ই জুন চতুর্থ ধাপে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমার ছোটভাই খায়রুল হুদা চপলকে ভোট দিয়ে নির্বাচিত করতে উপস্থিত জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD