• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Muntu Rahman / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মধ্যনগরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যনগর খাদ্যগুদামের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।মিছিলটি মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।জেলা বিএনপির সাবেক সদস্য মো.কামাল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, সাবেক সাধারণ সম্পাদক মো.আবুল বাশার,বিএনপি নেতা মমিনুল হক বেনু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো.আশিক মিয়া সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD