• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

সুনামগঞ্জে স্বপ্ন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

Muntu Rahman / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার::

স্বপ্ন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা দুই বন্ধু আমেরিকা প্রবাসী মো: দিলোয়ার ও সৌদি প্রবাসী সাহাজ উদ্দিন এর অর্থায়নে রোজাদার অসহায় ২০০টি পরিবারের মধ্যে প্যাকেটজাত খাদ্য সামগ্রী সহ ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়ন এর উমেদ শ্রী বাজারে সায়েম সুপার মার্কেটে ইফতার পূর্ববর্তী সময়ে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো: নুর নবী, সালেক আহমদ, নারী নেত্রী চম্পা বেগম, মঈনুল মিয়া, সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আ.লীগ সভাপতি আ: রহিম তালুকদার, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, নেছার উদ্দিন, সৌদি প্রবাসী রাসেল আহমদ, নোমান হাসান খাঁন, তোফাজ্জল হোসেন সুমন, সায়েম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে স্বপ্ন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা, তাদের এই কাজকে আমরা সম্মান করি, এই মহতী কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সফলতা কামনা করি।

স্বপ্ন সমাজ উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি
সৌদি প্রবাসী মো: রুকন উদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক কয়সর আহমদ ইমন বলেন অসহায় মানুষের পাশে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে এই কাজ অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD