• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের সদস্য ও তার নিজ ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি জনকল্যাণে সমন্বিত পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল কোটি টাকা চাঁদা দাবিতে অপহরণ ৩ দিনে উদ্ধার হয়নি জাহাঙ্গীর জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা যশোরে চিহ্নিত মাদক কারবারী শিলি বেগম আটক, ১৮ মামলা

সুনামগঞ্জে নৌকাডুবিতে জেলের মৃত্যু

Zakir Hossain Mithun / ৫৪৭ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

সুনামগঞ্জে নৌকাডুবিতে জেলের মৃত্যু

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নুরুল ইসলাম ওরফে করু মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে।মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনে ছড়ার বিলে এ ঘটনা ঘটে।নিহত নুরুল ইসলাম (৪৭) কার্তিকপুর গ্রামের রাজমনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল রবিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনে ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের নুরুল ইসলাম,আজাহার মিয়া,সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া।হাওরে মাছ ধরাকালীন সময়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।আত্মরক্ষার জন্যে জেলেরা চিৎকার শুরু করলে আশপাশে থাকা অন্য জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও নুরুল ইসলামকে উদ্ধার করতে পারেনি।আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা কুনাজাল টেনে ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন দৈনিক গণকণ্ঠকে জানান, ওই ঘটনার সংবাদ পাওয়ার পরপরই মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD