• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু সীতাকুণ্ডে পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর মান্দায় খালের ধারে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার,, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী যশোরে আফিয়ার নতুন ঘর তাগলীগ জামাত-এর আমীর ও রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এবিএম মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ।। ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা শাহজাহান আলী’র মতবিনিময়

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

Muntu Rahman / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই অলক দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয় হলেন জগন্নাথপুর থানার বলবল গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে জুয়েল আহমেদ শিশু মিয়া (২৯) এবং একই থানার ইকড়ছই গ্রামের মৃত তরফ উল্ল্যা ভূঁইয়ার ছেলে আরমান ভূঁইয়া (২৪)। গতকাল সোমবার (১৩ মে ২০২৪ খ্রি.) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামি আরমান ভূঁইয়া বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নিকট থেকে ৭০ (সত্তর) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD