• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

সীতাকুণ্ডে বিএন্ডএফ এর উদ্যোগে স্মার্ট কৃষি প্রশিক্ষণ উদ্বোধন

Muntu Rahman / ৩২৭ Time View
Update : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

সীতাকুণ্ডে বিএন্ডএফ এর উদ্যোগে স্মার্ট কৃষি প্রশিক্ষণ উদ্বোধন

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইপসার হলরুমে ২০ দিন ব্যাপী ‘ স্মার্ট এগ্রিকালচার ট্রেনিং’ এর উদ্বোধন।

 মঙ্গলবার(৬ফেব্রুয়ারী) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ড উপজেলায় কর্মরত এনজিও সংস্হা  ইপসার মুরাদপুর আঞ্চলিক কার্যালয়ের হল রুমে   বিএন্ডএফ কর্পোরেট লিমিটেড কর্তৃক আয়োজিত ২০ দিন ব্যাপী ‘ স্মার্ট এগ্রিকালচার ট্রেনিং’ এর উদ্বোধন করেন সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী। বিএন্ডএফ কর্পোরেট লিঃ এর সিইও এবং চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বদ্দা চৌধুরীর সভাপতিত্বে সীতাকুণ্ড  উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদুল হক রিয়াদ, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বদ্দা চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কৃষিতে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরি এ প্রশিক্ষনের মূল লক্ষ্য। তারা সীতাকুণ্ডবাসীকে বিষমুক্ত নিরাপদ সবজি ও ফল উৎপাদন করে খাওয়াবে এটাই আমাদের চাওয়া এ জন্য ভবিষ্যতেও আমরা সামর্থ অনুযায়ী পাশে থাকব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সাংবাদিক   আবুল খায়ের ও সাংবাদিক সঞ্জয় চৌধুরী প্রমুখ।উল্লেখ্য,এ প্রশিক্ষণে প্রশিক্ষক থাকবেন সীতাকুণ্ড উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD