• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ৪৩৯ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ, ছিনতাইকারী ও অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক অদ্য শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত্রী- ০১.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাশুন্ডিয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়েছে। অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ২১২ বোতল, (খ) মোবাইল- ০১টি, (গ) সীমকার্ড- ০১টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আরিফুল ইসলাম জনি @ জনি আলম (৩২), পিতা- মোঃ শমসের আলী, সাং- দক্ষিণ কাজিরপাড়া, থানা- বেলপুকুর, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ আরিফুল ইসলাম জনি @ জনি আলম (৩২) তাহার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই ধৃত আসামী মোঃ আরিফুল ইসলাম জনি @ জনি আলম (৩২) এর নিজ বসতবাড়ীতে পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন।

জিজ্ঞাসাবাদে জানায় যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাশুন্ডিয়া গ্রামস্থ জনৈক মোঃ গাফ্ফার (৪০), পিতা- মৃত আসকান এর আমবাগানের ভিতরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে গোপনে সংরক্ষণে আছে। পরবর্তীতে র‍্যাবের টিম ও আসামীসহ উক্ত ঘটনাস্থলে পৌছে ০১ (এক) টি পুরাতন কর্কসীটের (মাছ বহনের কাজে ব্যবহৃত) ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারি ওই আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন অভিযানের অংশ হিসেবে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার তথা ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ইং সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-16/09/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD