• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে অপরাধ পর্যালোচনায় রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল অস্ত্র গুলি এবং হেরোইনসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট যাদুকাটা নদী ঘিরে স্থবির অর্থনীতি, মন্দা বাদাঘাট বাজারে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত খুলনা বিভাগীয় পর্যায়ে ২টিতে চ্যাম্পিয়ন, ৩টিতে রানার্সআপ ও ১টি তৃতীয় স্থান আর্জন।। সংবর্ধনা প্রদান দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা

Montu Rahman / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি ,

জামালপুর সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) সংলগ্ন এলাকায় বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে লিপি বেগম (৩২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করা চোরকে লিপি বেগম চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের দক্ষিণবাড়ীর মৃত আঃ কাদের মন্ডলের মেয়ে এবং পুলিশ সদস্য (এসআই) মহল উদ্দিন মন্ডলের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী দায়িত্ব জনিত কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে।

ভোরে স্থানীয়দের চিৎকারে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লিপি বেগমের মরদেহ উদ্ধার করে। বাড়ির আলমারি ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় । উক্ত ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে সরিষাবাড়ী পুলিশ তদন্ত শুরু করেছে ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্ছু মিয়া জানান, “এটি পরিকল্পিত হত্যা নাকি চুরির ঘটনা ধামাচাপা দিতে হত্যাকাণ্ড সহ সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। অপরাধীকে শনাক্তে আমরা আশাবাদী।”

ঘটনায় নিহতের পরিবার সহ সবাই শোকে নিস্তব্ধ । এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে । সর্বশেষ স্থানীয় , পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , লিপি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD