• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

সনদপত্র ফেরত দিলেন সুনামগঞ্জের ১১ টেলিভিশন সাংবাদিক

Montu Rahman / ২০৬ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক কর্মশালায় চোরাকারবার ও অপ-সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের সনদপত্র দিয়ে স্বীকৃতি দেয়া কর্মশালায় পাওয়া সনদপত্র ফেরত দিয়েছেন সুনামগঞ্জ শহরে কর্মরত ১১ টেলিভিশন সাংবাদিক। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের কাছে একযোগে সনদপত্রসহ প্রশিক্ষণ উপকরণ ও খাবার ফেরত দিয়ে কর্মশালাস্থল থেকে বের হয়ে আসেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। বিক্ষুব্ধ এই সাংবাদিকরা হলেন ৭১ টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীম , এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল-২৪ প্রতিনিধি এয়ার জুয়েল আরটিভি প্রতিনিধি বিন্ধু তালুকদার, শহীদনূর আহমেদ, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি আসাদ মনি, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাশ, এখন টেলিভিশনের প্রতিনিধি লিপসন আহমদ, বাংলা টিভি প্রতিনিধি আল হাবীব, দীপ্ত টিভির প্রতিনিধি সোহানুর রহমান সোহান।
আরটিভি প্রতিনিধি শহীদনূর আহমেদ সনদপত্র ফেরতের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, প্রেসকাউন্সিল খুব ভালো একটি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। দুঃখজনক হলেও সত্য এই প্রশিক্ষণ কর্মশালায় চোরাকারবার, বীমা ক্যালেঙ্কারি, অপ-সাংবাদিকতার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে প্রশিক্ষণে এনে সনদপত্র প্রদান করছে। যা মূল ধারার সাংবাদিকদের খাটো করা হয়েছে। হলুদ সাংবাদিকতা প্রতিরোধ করতে গিয়ে সনদপত্র প্রদানের মাধ্যমে এই লোকদের প্রমোট করক হয়েছে। যা মানা যায় না।
৭১ টেলিভিশনের সাংবাদিক শামস শামীম বলেন, বিষয়টি অপমানজনক। আমি সনদপত্র না নিয়ে বের হয়ে এসেছি। সহকর্মী যাঁরা এই প্রতিবাদ করেছে তাদের সাধুবাদ জানান তিনি।

এদিকে সনদপত্র ফেরতের সময় জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বিক্ষুব্ধ সাংবাদিকদের সনদপত্র গ্রহণে অনুরোধ জানালেও তৎক্ষনাৎ প্রশিক্ষণ কর্মশালাস্থল ত্যাগ করেন সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD