• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

লালপুরে যুগান্তরের দুই যুগ পূর্তি পালিত

Montu Rahman / ৬১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

লালপুরে যুগান্তরের দুই যুগ পূর্তি পালিত

রুবেল আলী,নাটোরঃ বাংলাদেশের সুনামধন্য সর্বাধিক পঠিত পত্রিকা দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ (১৬ ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে ১১ঃ০০ ঘটিকায় নাটোরের লালপুরে দৈনিক যুগান্তরের লালপুর উপজেলা প্রতিনিধি ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক শাহীন ইসলামের আয়োজনে সম্পূর্ণ ভিন্নভাবে পদ্মার চর সুলতানপুরে নাহিদ আলী মাল্টা ফার্মে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রথমে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বক্তারা তাদের বক্তব্যে যুগান্তর পত্রিকার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং পত্রিকার উত্তরাত্তর সমৃদ্ধি, শুভেচ্ছা ও শুভ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের লালপুর উপজেলা প্রতিনিধি প্রভাষক শাহীন ইসলাম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহমহাসচিব সালাউদ্দিন ও জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা সভাপতি আব্দুর রশিদ মাস্টার, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক ফজলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলার সাধারন সম্পাদক রবিন আলী, লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান, শিমুল আলী, রুবেল আলী,নুহুল্লাহ কবির,মাহাবুর রহমান এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সবশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD