• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

লক্ষ্মীপুর পুরাতন কাঁচাবাজার ‘স্থানান্তরে মেয়রের নির্দেশ প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

Muntu Rahman / ২৬৭ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সোমবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

লক্ষ্মীপুর পুরাতন পৌরসভা রোডস্থ হাট বারের কাঁচা বাজার ব্যবসায়ীবৃন্দ’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ৭০ জন কৃষক ও প্রান্তিক সবজি চাষী উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধন পরবর্তী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে সবজি বিক্রেতারা বলেন, পাকিস্তান আমল থেকে লক্ষ্মীপুর পুরাতন পৌরসভা রোডস্থ এলাকায় কাঁচাবাজারটি পরিচালনা হয়ে আসছে। বর্তমানে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এখানে বাজার বসে। যেখানে জেলার ৩ থেকে ৪ শতাধিক প্রান্তিক পর্যায়ের কৃষক ও ব্যবসায়ীরা তাদের সবজি নিয়ে আসেন। পৌর শহরের প্রানকেন্দ্রে বাজারটি হওয়ায় ক্রেতারাও এখান থেকে স্বাচ্ছন্দ্যে সবজি ক্রয় করে থাকেন।
সম্প্রতি গত ২৮ এপ্রিল মাইকিং করে কাঁচাবাজারটি স্থানান্তরের জন্য লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া নির্দেশ প্রদান করেন। এখানকার সবজি বিক্রেতাদের শহরের গোডাউন রোডস্থ বর্তমান অস্থায়ী মাছ বাজারে ব্যবসা করার জন্য বলেছেন বলেছেন তিনি।

যেখানে একত্রে ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী ও কৃষক সবজি বিক্রি করতে পারবেন। এতে করে বাকি ২৫০ থেকে ৩০০ কৃষক তাদের উৎপাদিক সবজি বাজারে বিক্রি করার সুযোগ পাবে না।
আরও বলেন, লক্ষ্মীপুর গোডাউন সড়কটি খুবই ব্যস্ত সড়ক। এখানে সবসময় যানজট লেগে থাকে। এ অবস্থায় সেখানে সবজি ক্রয়-বিক্রয় ও লোড-আনলোড করা কষ্টসাধ্য হয়ে পড়বে। বিক্রিও কমে যাবে কয়েক গুন। তাই বাজারটি স্থানান্তর চাই না। আমরা পুরাতন পৌরসভা সড়কের এখানেই ব্যবসা করতে চাই। সে দাবিতে আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি।
এবিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া বলেন, সড়কের ওপর বাজার বসিয়ে ব্যবসা পরিচালনা হওয়ায় স্থানীয়দের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ওই সড়কে চলাচলকারী একাধিক নাগরিক বিষয়টি নিয়ে পৌরসভায় অভিযোগ দিয়েছেন। তাই এখানকার সবজি বিক্রেতাদের পৌরসভার অধিনস্থ গোডাউন রোডের টিনসেড কাঁচাবাজারে ব্যবসা পরিচালনা করার জন্য বলা হয়েছে। সেখানে ব্যবসা করলে পথচারি এবং ব্যবসায়ী উভয়ই উপকৃত হবে। নিরাপদ ও সুন্দর পরিবেশে ক্রয়-বিক্রয় করা সম্ভব হবে। কিন্তু এখানকার সবজি বিক্রেতারা স্থানান্তর না করার যে দাবি তুলেছেন সেটি সম্পন্ন অযৌক্তিক। তাই তাদের দাবি মানা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD