• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
আড়ানীতে তুলার ব্যাপক চাষ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বাঁশখালীতে ৩ হেভিওয়েট প্রার্থীর লড়াই চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না — ডা. শফিকুর রহমান বেলকুচিতে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিনী মোছাঃ শাহানাজ প্রাধান ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সুনামগঞ্জে প্রবাসীর দাম্পত্য জীবনে ভয়াবহ ট্র্যাজেডি সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন–প্রেসক্লাব সমন্বয় জোরদার

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে চন্দ্রিমা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ও ০৮ জন মাদকসেবী আসামী গ্রেফতার

Muntu Rahman / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সময় রাত্রী- ০০.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মুশরইল নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, (ক) ইয়াবা- ৪২ পিচ, (খ) গাঁজা- ১৩০ গ্রাম, (গ) মোবাইল ফোন- ১১টি, (ঘ) সীম কার্ড- ১৬টি, (ঙ) কলকি- ০৩টি, (চ) কাটার- ০৩টি, (ছ):কাঠের টুকরা- ০৩টি, (জ) গ্যাসলাইট- ০২ টি উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত মাদক আসামীরা হলো- ১/ মোঃ রায়হান (২৯), পিতা- মোঃ কোরমান শেখ, সাং- মুশরইল (বাচ্চুর মোড়), থানা-চন্দ্রিমা, ২/ মোঃ আশিক ইকবাল (৪৭), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং-ডিঙ্গাডোবা, থানা- রাজপাড়া, উভয় রাজশাহী মহানগর এবং মাদক সেবী আসামী ৩/ মোঃ আঃ হান্নান (৫৬), পিতা- মৃত মহসীন আলী, ৪/ মোঃ ইকবাল হোসেন (২৪), পিতা- মৃত আফজাল শরীফ, ৫/ মোঃ নাহিদ (২৭), পিতা-মোঃ জাবু, ৬/ মোঃ নাহিদ (২১), পিতা- মোঃ আঃ হান্নান, ৭/ মোঃ মুশফিকুর রহমান (৪৪), পিতা- মৃত কবির উদ্দিন, সাং- মেহেরচন্ডী কড়ইতলা, ৮/ মোঃ সুমন আলী (৩২), পিতা-মোঃ সুজন আলী, সাং-ছোট বনগ্রাম, ৯/ মোঃ রুবেল বিশ্বাস (৩০), পিতা- মৃত বাচ্চু বিশ্বাস, সাং-ছোট বনগ্রাম পূর্বপাড়া, ১০/ আব্দুর রহমান (৫০), পিতা- মৃত নূর মোহাম্মদ শেখ, সাং- মুশরইল (বাচ্চুর মোড়), সর্ব থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর।

উক্ত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লিখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচারণ করে অপরাধে অভিযুক্ত। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর চন্দ্রিমা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ও ০৮ জন মাদকসেবী আসামী গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (০৮ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-08/21/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD