• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া দৌলতপুরে কৃষকের তামাক গাছ কাটলেন দুর্বৃত্তরা  সুনামগঞ্জ– ১ ধানের শীষ প্রতীক পেলেন কামরুজ্জামান কামরুল অবৈধ বালু উত্তোলন ও মাদক রোধে কঠোর অবস্থানে পুলিশ শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু সীতাকুণ্ডে পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর মান্দায় খালের ধারে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার,,

র‍্যাব-৫, রাজশাহী’র অভিযানে ০১ টি বিদেশী পিস্তল ও ০১ টি ওয়ান শুটারগান উদ্ধার’ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার

Muntu Rahman / ২৬০ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহী’র অভিযানে ০১ টি বিদেশী পিস্তল ও ০১ টি ওয়ান শুটারগান উদ্ধার’ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ২২ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রী- ২২.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে যথাক্রমে, (ক) বিদেশী পিস্তল- ০১টি, (খ) ওয়ান শুটারগান- ০১টি, (গ) ম্যাগজিন- ০১টি, (ঘ) গুলি-০৩ রাউন্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আলামীন (২৬), পিতা- মৃত সোলেমান, সাং-ই য়াজপুর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছার সাথে সাথেই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই হাতে-নাতে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সহিত স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেন র‍্যাব। এ ঘটনায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক ০১ টি বিদেশী পিস্তল ও ০১ টি ওয়ান শুটারগান উদ্ধার পূর্বক ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (২৩ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-23/10/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD