• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার’ ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

Muntu Rahman / ৪২০ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, এর একটি চৌকস অভিযানিক দল ইং ২৬ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রাত্রী-২১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে। ওই সময় যথাক্রমে, বিদেশী পিস্তল- ০১টি, ম্যাগজিন- ০১টি, গুলি- ০২ রাউন্ড উদ্ধার করেন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আজিবুল (৩৫), পিতা- মোঃ জনাব, সাং- জামিরা (দক্ষিণপাড়া), থানা- বেলপুকুর, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর গ্রামস্থ জনৈক মোঃ মনিরুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে বর্ণিত ঘটনাস্থল জনৈক মোঃ মনিরুল ইসলাম (৩২), পিতা- মোঃ মোক্তার এর বাড়ীর সামনে হেলালপুর টুু মহদীপুর গামী পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে উক্ত অবৈধ অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা থানা এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাকজিন উদ্ধার তথা ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (২৭ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 27/02/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD