• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজশাহী মহানগরীতে শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

Muntu Rahman / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ২০২৪ ইং তারিখ রাত্রী-২২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন জব্দকৃত আলামত যথাক্রমে, (ক) ওয়ান শুটারগান- ০২টি, (খ) টিপ চাকু- ০৩টি, (গ) চাইনিজ কুড়াল- ১০ টি, (ঘ) লোহার হাসুয়া- ০৩ টি, (ঙ) ধারালো ছুরি- ০২টি উদ্ধার করে।

ঘটনার বিবরণে প্রকাশ : র‍্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এবং সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় ওয়ান শুটারগান ও বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে র‍্যাবের ও সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় উপরোক্ত আলামত সমূহ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫ রাজশাহী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজশাহী মহানগরী হতে শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের বিষয়টি আজ মঙ্গলবার(২২ অক্টোবর ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 22/10/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD