• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে ‘জয়িতা সম্মাননা’ পেলেন ৫ নারী বটিয়াঘাটায় সদর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিনে গ্রেফতার-১০ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত… জনবান্ধব নেতা বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ হতে ০২ কেজি হেরোইন উদ্ধার’ মাদক সম্রাট মোর্তজা আলী’কে গ্রেফতার

Muntu Rahman / ৩১১ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক ইউনিট অদ্য ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী ০৩.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে। ওই সময়, হেরোইন- ০২ কেজি উদ্ধার পূর্বক আসামী মোঃ মোর্তজা আলী (২৮), পিতা- মৃত সাইদুর রহমান, সাং- চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল), থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে আটক করে।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ মোর্তজা আলী (২৮), পিতা- মৃত সাইদুর রহমান এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এর একটি বড় চালান পাচারের জন্য ক্ষণিকের জন্য মজুদ করে রেখেছে। উক্ত মাদকের চালান রাতেই পাচার হবে।

এরই প্রেক্ষিতে ঘটনাস্থল মাদক ব্যাবসায়ী মোঃ মোর্তজা আলী (২৮), পিতা- মৃত সাইদুর রহমান এর বসত বাড়ীতে পৌছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি রাতের আধারে পালিয়ে যায় এবং অপর ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে হাতে নাতে আটক করে। আটককৃত ব্যক্তিকে হেরোইনের চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দল দীর্ঘ সময় আটককৃত ব্যক্তির বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষে সানসেটের উপরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অজ্ঞাত স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ইতিপূর্বে মাদকের আরো কয়েকটি চালান পাচার করেছিল বলে স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক র‍্যাবের অভিযানে র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ হতে ০২ কেজি হেরোইন উদ্ধার’ মাদক সম্রাট মোর্তজা আলী’কে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (৩০ ডিসেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-30/12/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD