• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করায় বাদীদের ৩ বছরের জেল

Zakir Hossain Mithun / ৪২৫ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করায় বাদীদের ৩ বছরের জেল

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে সহোদর দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে। আবার বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করায় নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার দুই ভাইয়ের স্ত্রীদের প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামের জনৈক টিপু তার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ফরহাদের বিরুদ্ধে নওগাঁ নারী মিশু ট্রাইব্যুনাল ২-এ ২০২১ সালের ১৫ জুলাই ধর্ষণ মামলা দায়ের করেন। আবার ছোট ভাই ফরহাদের স্ত্রী বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ২০২১ সালের ১১ আগস্ট ধর্ষণ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ভিকটিমের জবানবন্দি শুনে পর পর দুটি মামলা এজাহার হিসাবে গ্রহণ করার জন্য বদলগাছী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ করেন। মামলা দুটির তদন্তভার পায় থানার এস আই আব্দুল আজিজ।

মামলা দুটি তদন্ত শেষে এস আই আব্দুল আজিজ দুটি মামলায় মিথ্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। চলতি বছরের ২২ মে উভয় মামলার যুক্তিতর্ক শুনানি করা হয়। গত বৃহস্পতিবার মামলা দুটির রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দুভাইয়ের স্ত্রীদের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন ও আসামী পক্ষে অ্যাডভোকেট মোঃ মাহমুদুল হক সোহেল মামলা পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD