• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী বটিয়াঘাটায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ বাণিজ্যের অভিযোগ, তার খুঁটির জোর কোথায়? কটিয়াদীতে জলাবদ্ধতায় বিপর্যস্ত চান্দপুর হাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয়: ৯ বছর ধরে নেই প্রধান শিক্ষক তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ খাস কালেকশনের নামে অতিরিক্ত টাকা আদায়, ক্ষোভে ফুঁসছেন বাদাঘাটের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ

মহিপুরে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত।।

Muntu Rahman / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি আয়োজিত বিশেষ স্বাস্থ্য ক্যাম্প মহিপুরে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মহিপুরস্থ গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কলাপাড়া সিডিপির ম্যানেজার রাজিব বিশ্বাস-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহ-সভাপতি এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্না খাতুন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারিসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. এস. বি. সোমা(গাইনী বিশেষজ্ঞ) এবং গুড নেইবার্স কলাপাড়া সিডিপি’র আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম।
সভাপতির বক্তব্যে রাজিব বিশ্বাস বলেন, উপকূলীয় মানুষের দোরগোঁড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি জানান, মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি’ তে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং ৪০ শতাংশ মূল্যছাড়ে ওষুধ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বাজার মূল্য থেকে ৩০ শতাংশ মূল্যছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী—তেল, আটা, ডাল, বিস্কুট, চিনি প্রভৃতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং তাদের জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD