• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

মরহুম আব্দুর রাজ্জাক’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

Muntu Rahman / ৪৫০ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

মরহুম আব্দুর রাজ্জাক’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগী অঙ্গসংগঠন ও এলাকাবাসীর ব্যানারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহিবুল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,তাহিরপুর উপজেলা আ’লীগের সভাপতি আবুল হোসেন,মধ্যনগর উপজেলা আ’লীগের সহ সভাপতি এহসান আলী তালুকদার, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূরুন্নবী তালুকদার,সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, মধ্যনগর উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন সহ দোয়া মাহফিলের মোনাজাতে অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুজ্জামান।
উল্লেখ্য,গত ৪ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD