• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

Zakir Hossain Mithun / ২১৬ Time View
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি – ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা এবং ক্লাবের একাধিক সাংবাদিকদের নামে উকিল নোটিশ পাওয়ায় এক জরুরী আলোচনা সভা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও এবিসি ন্যাশনাল নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক আফতাব পারভেজ, দৈনিক মুক্তমঞ্ছ পত্রিকা ও নগর টিভির ভেড়ামারা প্রতিনিধি ইয়াছির আরাফাত মিফতা, কুষ্টিয়া বার্তা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ইয়াছির রহমান নোমান, দৈনিক হালচাল পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ,দৈনিক হালচাল নিউজ এর স্টাফ রিপোর্টার জাকির হোসেন মিথুন, দৌলতপুর বার্তার ভেড়ামারা প্রতিনিধি মন্টু রহমান, তৌহিদ সরোয়ার, সাজেদুল, পিয়ার আলী, সাধনা রাণী, শামীমা ইয়াসমিন, জাহাঙ্গীর, রনি, সাজ্জাদ, আকরাম প্রমূখ। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও একাধিক উকিল নোটিশ পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়।
পরিশেষে সবাই শপথ নেন যে, মিথ্যা মামলা, উকিল নোটিশ করে আমাদের কলম কে দমানো যাবে না। অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। আমরা সততার সাথে সাংবাদিকতা করবো, সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। সমাজের দূর্নীতি তুলে ধরাসহ নানাবিধ বিষয় নিয়ে ও আলোচনা করা হয়।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয় এবং ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে একটি ব্যতিক্রমধর্মী মডেল আদর্শ প্রেসক্লাবে রুপান্তরিত করা হবে। জাতীয় অনলাইন প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব, উপদেষ্টা মন্ডলী এবং ক্লাবের লিগাল এডভোকেট দের সাথে আলোচনা সাপেক্ষ মিথ্যা মামলার এবং একাধিক উকিল নোটিশ এর প্রতিবাদে শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD