• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

ভেড়ামারায় বিএনপির বিশেষ কর্মী সভা

Muntu Rahman / ২০৪ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি

শিহাবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহীদুল ইসলাম। উদ্বোধক ছিলেন জনাব কুতুব উদ্দিন আহমেদ, আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মিসেস ফরিদা ইয়াসমিন, সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি। মোঃ শাহাজান আলী প্রমূখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিশেষ করে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন বিএনপি নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে যে বিএনপি এখনো ক্ষমতার মসনদে আরোহন করতে পারেনি। সুতরাং আত্ম তৃপ্তিতে ভুগে এমন কোন কাজে জড়িত হবেন না যাতে জনগণের সমর্থন হারাতে হয়। নির্বাচন সহজ হবে না। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে হলে নেতাকর্মীদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
তিনি আরো বলেন খুব শীঘ্রই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হবে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামত এবং ভোটের মাধ্যমে বিএনপির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌরসভা কমিটি গঠন করা হবে।
কর্মী সভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, খুব শীঘ্রই তারেক জিয়া দেশে ফিরছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন নানা চড়াই-উৎরায় পেরিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমরা এই দল করছি। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান আপনারা তৃণমূলে সবার কাছে শহীদ জিয়ার দলের দাওয়াত পৌঁছে দিন। তিনি কৃতজ্ঞচিত্তে যারা বিগত সময়ে বিএনপি’র জন্য অবদান রেখেছেন তাদের নাম উল্লেখ করে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অধ্যাপক শহিদুল ইসলাম আরও বলেন, দ্রুতই আপনাদের মতামতের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপি’র কমিটির নেতৃত্ব কারা দেবে তা নির্ধারণ করা হবে। অধ্যাপক শহিদুল ইসলাম তার বক্তব্যে দলের মধ্যকার ঐক্য ও সংহতি বিনষ্ট যাতে না হয় সে ব্যাপারে সকলের দায়িত্বশীল আচরণ এর উপরে গুরুত্ব আরোপ করেন।
কর্মী সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন,এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম
যুগ্ম আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD