• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিজয় দিবস আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫: ফাইনালে আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ শৈলকূপায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদের বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত এরেন্ডাবাড়িতে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ হামলা, লুটপাটে অতিষ্ঠ এলাকাবাসী আজ ৮ ডিসেম্বর ভেড়ামারা মুক্ত দিবস মহেশখালীতে জামায়াতের তৃনমুল নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা। শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১ বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন ক্রীড়া  শিক্ষক  জলিলুর রহমান আর নেই মহেশখালীতে ধানের শীষের প্রচারণায় প্রার্থীর ব্যাপক গনসংযোগ রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ দ্বীন মানা সম্ভবত নয়, মাও: বোরহান উদ্দিন

ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড

Muntu Rahman / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার –

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার দুপুরে ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। এসময় বিত্তিপাড়ায় মেয়ের বাড়িতে গিয়ে জানা যায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়েকে পাওয়া গেলেও ছেলে কাতার প্রবাসী ওয়াশিম মালিথাকে পাওয়া যায়নি। ছেলের বড় ভাই শওকত মালিথার কাছে জানা যায় ছেলে ওয়াশিম মালিথা তার ছোট ভাই ছয় বছর যাবৎ কাতারে কর্মরত আছে।তাদের পিতা লুতফর মালিথা, গ্রাম: বিলগাতুয়া, ইউনিয়ন প্রাগপুর, থানা : দৌলতপুর। এখানে তারা মোবাইলে বিবাহ দেওয়ার জন্য এসেছেন। বাল্যবিবাহ সংগঠিত হওয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় উপস্থিত বরের বড় ভাইকে নগদ ২০০০০ টাকা জরিমানা করা হয়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, বাল্য বিবাহ একটি অপরাধ। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা থানার এসআই চিরন্জিত কুমার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD