• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় জুভেন্টাস ক্লাব ১০ জাগরনী ক্লাব ০

Muntu Rahman / ৩২৭ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় জুভেন্টাস ক্লাব ১০ জাগরনী ক্লাব ০

মোঃ রবিউল ইসলাম মন্টু বার্তা সম্পাদক  – ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আজ বিকাল ৪টায় তৃতীয় খেলায় জুভেন্টাস ক্লাব (গ্যারেজমাঠ), জাগরনী স্পোর্টিং ক্লাব ক্ষেমিড়দিয়ার কে ১০ গোল দিয়ে ভেড়ামারা সরকারি কলেজ মাঠের ইতিহাসের স্মরণীয় জয় লাভ করেন।

আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার একাধিক বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর প্যানেল মেয়র নাইমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিক বার নির্বাচিত পৌর কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সেলিমুজ্জামান নাসু প্রমূখ। প্রধান অতিথি নাইমুল হক বলেন, খেলাধুলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকতে পারি, তাই যুব সমাজ কে খেলাধুলায় ফিরে আসতে আহবান জানান।

বিশেষ অতিথি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, শরীরচর্চা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। । খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।

উক্ত টুর্নামেন্ট খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
ম্যাচ অব দা ম্যান এর পুরস্কার বিতরণ করেন ফিটনেস ক্লাব জিম। ফিটনেস ক্লাব জিমের প্রতিষ্ঠাতা জনি বলেন, যারাই ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হবেন তাদের সবাইকে ফিটনেস ক্লাব জিমের মেম্বারশীপ ফ্রী করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD