• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ খাস কালেকশনের নামে অতিরিক্ত টাকা আদায়, ক্ষোভে ফুঁসছেন বাদাঘাটের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন

ভেড়ামরায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Muntu Rahman / ৫৬০ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

ভেড়ামরায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – “ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থ দেহ সুস্থ মন” প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে আজ ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সহসভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার একরামুল হক, ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মুদাসির ইসলাম, ডাঃ লামিয়া তাসমিন জেবা প্রমূখ। পরিচালনা এবং
স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্রনাথ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মদন কুমার আগরওয়ালা, পবন কুমার মন্ডিত, সদস্য আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, তরিকুল বাহার চৌধুরী , হাসান বিন মাহামুদ ঝন্টু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD