• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন

Muntu Rahman / ২০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় থানার সামনে সনোগলিতে অবস্থিত আনন্দ কম্পিউটারে বুধবার (২৯ জুলাই ) বিকেলে ভারতের বিখ্যাত এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয।
আনন্দ কম্পিউটারের স্বত্বাধিকারী সাংবাদিক প্রদীপ সরকারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস্টার হসপিটালের ইন্টারন্যাশনাল বিজনেস এশিয়ার রিজিওন হেড ভারত থেকে আগত অর্পণ চ্যাটার্জি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এস্টার হসপিটালের বাংলাদেশের প্রধান প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার এস এইচ শুভ, রাজনীতিবিদ অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপ্টন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কৃষিবিদ মনোয়ার হোসেন, মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আহসান হাবীব, মহন, উজ্জ্বলসহ সংবাদ কর্মীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি অর্পণ চ্যাটার্জি, ভারতের বিখ্যাত এস্টার হসপিটালের বিভিন্ন রাজ্যের শাখা ও সেবা সমূহের বিশদ তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে উক্ত হসপিটালে রোগী গেলে বিভিন্ন ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান এর সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD